মহিলারা যা খুশি তা পরবেন : বিদ্যা বালান

Unknown
সেবা ডেস্ক:  মহিলাদের সম্মান তাদের পোশাকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। মহিলারা যা খুশি তা-ই পরবেন। পোশাকের দৈর্ঘ্যের সঙ্গে সম্মানের কোনও সম্পর্ক নেই। কথাগুলো বলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ‘ডার্টি পিকচার’ এর নায়িকা। রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্ত করার ঘটনার ক্ষেত্রে জোরাল প্রতিবাদ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
 
তার ভাষ্য, ‘ইভ-টিজিং সব জায়গায় হয়। কোথাও কম, কোথাও বেশি। মেয়েদের আরও শক্তিশালী হতে হবে। ইভ-টিজারদের পাল্টা আক্রমণ করতে হবে। নিদেনপক্ষে প্রতিবাদ করতে হবে।’
 
অসহিষ্ণুতা বিতর্ক নিয়েও মুখ খোলেন বিদ্যা। এর আগে এই প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন শাহরুখ ও আমির খানরা।
 
বিদ্যা বলেন, ‘প্রত্যেকেরই বাক-স্বাধীনতা রয়েছে। কেউই দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেননি। আমার বক্তব্য আপনি সমর্থন না-ই করতে পারেন। কিন্তু আমার মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান