জামালপুরের বকশীগঞ্জে ভাসুর ও দেবররের বিরুদ্ধে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।
এঘটনায় শুক্রবার বুলি বেগম (৪০) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের মোরার পাড়া গ্রামে।
স'ানীয় সূত্র ও নিহত বুলি বেগমের পরিবার সূত্রে জানাযায়, গত দুইদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোরার পাড়া গ্রামের আবদুলের স্ত্রী বুলি বেগমকে ব্যাপক মারপিট করে তার ভাসুর আলা উদ্দিন, দেবর কালাম মিয়া।
মারপিটে অসুস'্য বুলি বেগমকে চিকিৎসাও করতে দেয়নি ভাসুর ও দেবর। নির্যাতনে অসুস'্য বুলি বেগম শুক্রবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বুলি বেগম আত্মহত্যা করেছে এরকম প্রচার করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে শুক্রবার সকাল ১১ টায় বকশীগঞ্জ থানা পুলিশ নিহত বুলি বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুলি বেগমের ভাই ফজলুল করিম জানান, আমার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।