মির্জা আব্বাস ঢামেক হাসপাতালে

Unknown
সেবা ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে নেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কারারক্ষীদের কঠোর নিরাপত্তায় তাকে হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, উচ্চমাত্রা ডায়াবেটিস ও মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান