আরো সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি :আইএমএফ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বিশ্ব অর্থনীতিতে সংকট আরো বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গতকাল যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়, বিশ্বের অর্থনীতি আরো দুর্বল হয়েছে। অদূর ভবিষ্যতে উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বব্যাপী সম্পদের দাম কমে যাওয়া এবং অর্থনৈতিক উত্থান পতন বেড়ে যাবার কারণে বাজে পরিস্থিতির দিকে এগুচ্ছে অর্থনীতি।
 
এদিকে, জি-২০ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা চলতি সপ্তাহে অর্থনীতি উদ্ধার পরিকল্পনায় সাংহাইয়ে বৈঠকে বসছেন। আইএমএফ-এর রিপোর্টে বলা হয়, চীনের অর্থনীতির নেতিবাচক প্রবৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতির দেশ চীনের অর্থনীতির প্রবৃদ্ধি গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
 
আইএমএফ-এর মতে, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর অর্থনীতিও এগুচ্ছে কম। অর্থনীতির প্রবৃদ্ধি কমার পেছনে বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমে যাওয়াকেও দায়ী করেছে আইএমএফ।
 
সংস্থাটির মতে, বিশ্ব অর্থনীতিতে যে খুব শিগগিরই সুবাতাস ফিরে আসবে তার কোনো লক্ষণ নেই। কারণ জ্বালানি তেলের দাম ক্রমাগত উঠানামা করছে। ভূরাজনৈতিক সংঘাতও প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক নেতিবাচক প্রবৃদ্ধির কারণে যেসব দেশ সংকটে পড়বে সেসব দেশকে উদ্ধার করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে জি-২০ভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছে আইএমএফ।
 
চলতি বছরের শুরুতে আইএমএফ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছিলো। এবার তা আরো কমিয়ে চলতি বছরের জন্য তিন দশমিক চার এবং ২০১৭ সালের জন্য তিন দশমিক ছয় শতাংশ নির্ধারণ করেছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান