টঙ্গীতে দোকানে আগুন

Unknown
সেবা ডেস্ক:  গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় রাজ ফ্যাশন নামের একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মোরশেদুল ইসলাম জানান, রাত ২টার দিকে আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় মো. নাঈমের ছয়তলা ভবনের নিচ তলায় থাকা একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভায়। 
 
বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ওই কর্মকর্তার ধারণা।
 
অগ্নিকাণ্ডে দোকানের দেড় লক্ষাধিক টাকার মাল পুড়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করেছে। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান