জাপান গার্ডেন সিটিতে আগুন

Unknown
সেবা ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নির্মাণাধীন ১৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। 
তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিভাবে জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি। 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, 'ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় কোনো বিপদ হয়নি।' 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান