দুদিনব্যাপী ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় লোক-সংস্কৃতি উৎসব শুরু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ‘সংস্কৃতি হলো সাম্প্রদায়িকতা নাশের সবচেয়ে মোক্ষম হাতিয়ার। মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি রুখতে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে নতুন করে ছড়িয়ে দিতে হবে’।
শুক্রবার ময়মনসিংহের চর আনন্দীপুরে আয়োজিত ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় লোক-সংস্কৃতি উৎসবে বক্তারা একথা গুলো বলেন। বিকাল ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনের পর সমবেত লোকসঙ্গীত পরিবেশন করেন উদীচী ময়মনসিংহ জেলা সংসদের শিল্পীবৃন্দ। এরপর “মানুষ ভজলে সোনার মানুষ হবি” শিরোনামে আলোচনা পর্বে মূখ্য আলোচক, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার আলোচনা করেন।
বিভাগীয় লোক-সংস্কৃতি উৎসব-২০১৬ উদযাপন কমিটির আহবায়ক আব্দুস সালাম রিপনের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন প্রমূখ। আলোচনা পর্ব শেষে দলীয় লোক-নৃত্য, একক লোকসঙ্গীত, গীতিনাট্য চন্দ্রাবতী, রুপচাঁন সুন্দরীর পালা ও বাউল গান পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের অনুষ্ঠানমালা। উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৪ট থেকে শুরু হবে শেষ দিনের অনুষ্ঠানমালা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান