ইয়েমেনে বন্দুকধারীর গুলিতে জেনারেল নিহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে এক বন্দুকধারীর গুলিতে জেনারেল আবেদ্রাব্যো হোসেন নামে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার সৌদি সমর্থিত সরকারের সদর দফতরের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
 
নগরীর শেখ ওসমান এলাকায় তার নিজ বাসগৃহ থেকে বেড় হওয়ার সময় এক বন্দুকধারী মটর সাইকেল থেকে তাকে গুলি করে হত্যা করে।  হোসেন এডেনের পশ্চিমাঞ্চলীয় আবিয়ান প্রদেশে পরিচালিত ১৫ ইনফানট্রি ব্রিগেড কমান্ডার। সম্প্রতি সেখানে আল-কায়দা জঙ্গিরা বেশ কিছু বড় বড় শহর তাদের দখলে নিয়েছে। 
 
হুতি ও তাদের সহযোগী বিদ্রোহীরা মনসুর হাদি’র সরকারকে রাজধানী সানা থেকে বিতারিত করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি’র সরকার গত মার্চ মাসে এডেন নগরীকে অস্থায়ী রাজধানী ঘোষণা করেন। 
 
সরকার ও সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনের নিরাপত্তার প্রচষ্টা চালালেও আল-কায়দা ও ইসলামিক স্টেট জঙ্গি দল নগরীতে হামলার চালিয়ে যায়। এএফপি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান