সোমালিয়ায় বিমানে হামলার কথা স্বীকার আল-শাবাবের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চলতি মাসের প্রথম  দিকেই সোমালিয়ায় একটি বিমানে বিস্ফোরণের কারণে ছিদ্র হয়ে গিয়েছিল। আর সেই ছিদ্র দিয়ে ১৪ হাজার ফুট নিচে পড়ে মারা যান এক বৃদ্ধ। এবার সেই হামলায় দায়ভার স্বীকার করলো জঙ্গি সংগঠন আল-শাবাব।
 
শনিবার পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, বিমানে তুরস্ক ও পশ্চিমা  গোয়েন্দারই তাদের লক্ষ্য ছিল। তারা পুরো বিমানই ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়।
তবে আবারও হামলা চালিয়ে যাওয়ার কথাও জানায় তারা।
 
বিমানে উপস্থিত অন্য যাত্রীরা জানিয়েছিলেন, বিস্ফোরণে প্রবীন এক মানুষের গায়ে আগুন লেগে যায় এবং সে পড়ে যায়। ঘটনায় বিমানের ৭৪ জন যাত্রীর মধ্যে দুজন গুরুতরভাবে আহত হয়।  সোমালিয়ার উপ রাষ্ট্রদূতও দুর্ঘটনার সময় বিমানে ছিলেন। তাঁর অভিজ্ঞতা, হঠাত্ই তিনি বীভত্স জোরে একটা আওয়াজ শুনতে পান। তবে তিনি সুস্থ রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান