সেবা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসন্ন কাউন্সিলে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না। বিএনপি একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, বিএনপি একটা বড় দল। তাদের সম্মেলন করতে সরকার কেন বাধা দেবে?’
মঙ্গলবার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়ায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তারা (বিএনপি) তো সব ব্যাপারেই শুধু নালিশ করে। সব ব্যাপারেই তাদের অভিযোগ। অভিযোগের অন্ত নেই।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।