বৃহস্পতিবার ছাড়া পাচ্ছেন সঞ্জয় দত্ত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অবশেষে মুম্বাইয়ের সেন্ট্রাল জেল থেকে আগামী বৃহস্পতিবার সকাল নয়টায় মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। বেআইনি অস্ত্র আইন মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন ‘মুন্না ভাই’।
 
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে সিরিয়াল বোমা বিস্ফোরণের ঘটনাতেও তাকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলার রায়ে পাঁচ বছরের সাজার মেয়াদ ধার্য করা হয় এই অভিনেতার। তবে এই মামলায় আগেই হাজত বাস করেছিলেন বলে নির্দিষ্ট মেয়াদ থেকে বাদ দেওয়া হয়েছিল তার আগের সাজাকাল।
 
শেষ দফায় জেলে যাওয়ার আগে দৃশ্যতই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। অল্প সময়ের জন্য বাইরে বেরিয়ে সে সময়ে কিছু ছবির কাজও শেষ করেছিলেন। তার পরেই শুরু হয় অনন্ত প্রতীক্ষার। গোটা সময়ে ভীষণভাবে পাশে থেকেছেন স্ত্রী মান্যতা।
 
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি সঞ্জয়ের মুক্তি উপলক্ষে জেল কর্তৃপক্ষের তরফে একটি ছোট অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই বাড়ির লোকের কাছে প‌ৌঁছে দেওয়া হবে সঞ্জুবাবাকে।
 
সূত্রের খবর, এদিন সঞ্জয়কে আনতে মুম্বাই সেন্ট্রাল জেলে আসবেন স্ত্রী মান্যতা এবং সন্তানরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান