পুরোহিত হত্যায় অস্ত্রসহ আরো ৪ জেএমবি আটক

Unknown
সেবা ডেস্ক:  দেবীগঞ্জে পুরোহিত হত্যায় ঘটনায় অস্ত্র ও চাপাতিসহ আরো চার জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১টি গ্রেনেড, ২টি ককটেল, ৫ রাউন্ড গুলি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ জানান, আটক চরজন জামায়াতুল মুজাহেদিনের (জেএমবি) সদস্য। তবে আটকদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি তিনজনকে আটক করা হয়। এরা হলেন- দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ প্রধানপাড়া এলাকার জেএমবি সদস্য খলিলুর রহমান (৫৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও পাবনা জেলার আটঘরিয়া এলাকার জেএমবি সদস্য বাবুল হোসেন (৩৫)। পরে তাদের প্রত্যেককে ১৫দিন করে রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য যে, গত রবিবার সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেল যোগে আসে তিন দুর্বৃত্ত। গৌরীয় মঠে ঢুকে তারা মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর উপর হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় পুরোহিতকে। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হন মন্দিরের পূজারি গোপাল ও নিতাইপদ দাস।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান