সৌদিতেও শুরু হলো এসএসসি পরীক্ষা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাংলাদেশের সাথে একযোগে সৌদি আরবেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলাদেশের সাথে  সময় মিল রেখে সৌদি আরব সকাল ৭টায় শুরু হয় পরীক্ষা। রাজধানী রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দু’টি কেন্দ্রে হয় পরীক্ষা।  রিয়াদস্থ কেন্দ্রর মোট পরীক্ষার্থী ১০২ জন। এর মধ্যে ছাত্র ৫১ জন এবং ছাত্রী ৫১ জন।
তবে এর মধ্যে একজন ছাত্রী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম ও কাউন্সেলর খাইরুল আলম।
হল পরিদর্শক সরোয়ার আলম জানান, শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাস যথাযথ পদক্ষেপ নিয়েছে।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে শতভাগ সহযোগিতা পাচ্ছেন বলে জানান স্কুলের অধ্যক্ষ মো. বদরুল আলম।
ঠিক সময়ে পরীক্ষা শুরু হওয়ায় খুশি অভিভাবকরাও। তবে প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় কিছুটা ক্ষোভ জানালেও পরীক্ষা ভালো হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান