খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ে পুলিশের বাধা

Unknown
সেবা ডেস্ক:  মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠন।
 
‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী শনিবার সকালে খালেদার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয়ে লোকজন। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।
 
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শনিবার সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতা-কর্মী।
 
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্যের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করছে সরকার সমর্থক সংগঠনগুলো।  
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান