ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ প্রধান বিচারপতি এস কে সিনহা কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র কুড়িগ্রামে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু তাহের মো. সাইফুর রহমান। এসময তাদের সাথে উপসি'ত ছিলেন জেলা ও দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জাজ আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর ইসলাম, চীফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম বিষ্ণু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক এড. মুহা: ফকরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মাসুদ আলম, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আমির হোসেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, জাজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ।
