মুখ ঢাকা নেই কেন, শরীর থেকে চামড়া তুলে নিল আইএস!

Unknown
সেবা ডেস্ক:  মুখের উপর নেকাব ছিল না এই আইএস নারী সদস্যর। এই অভিযোগে শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হল তাঁর। বাইটার নামক ধারালো এক অস্ত্র দিয়ে নাকি একটু একটু করে তার চামড়া তুলে নেওয়া হয়েছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায় ওই যুবতি। মসুলে আইএস-এর শিবির থেকে পালিয়ে এসে ওই নির্যাতিতা যুবতির বোন ফতিমা সংবাদমাধ্যমকে এই খবর জানান। রুশ বংশোদ্ভূত ওই জঙ্গি আইএস-এর আল-খানসা ব্রিগেডের সদস্যা ছিল। ঘটনার দিন একটি দোকানে পোশাক দেখছিল সে।
ভুল করেই মুখ থেকে বোরখার কিছুটা অংশ সরিয়ে ফেলে ওই যুবতি। আর সেখানেই তাকে ধরে ফেলে কয়েকজন জঙ্গি। ুঅপরাধেরচ শাস্তি হিসেবে তার চামড়া ছাড়িয়ে নেয় আইএস জঙ্গিরা। আইএস গোষ্ঠীর নিয়ম অনুযায়ী বিবাহিত নারীরা কালো বোরখা, অবিবাহিতারা সাদা ও বিবাহ বিচ্ছিন্নারা নীল বোরখা পরবেন। আর বিধবাদের জন্য রয়েছে সবুজ বোরখা। আর তার কোনও নির্দেশই নাকি মানেনি সে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান