জিএম ফাতিউল হাফিজ বাবু: গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ বলেছেন দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষার্থীদেরকে মন দিয়ে পড়াশুনা করতে হবে ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়নে সবাইকে অংশীদার হতে হবে।
আজ দুপুর ১ টা ৩০ মিনেটে জামালপুর জেলার জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাখাতকে এক ধাপ এগিয়ে নিতে বর্তমান সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। এজন্য প্রতিবছর ১ জানুয়ারিতে সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
ঝড়ে পড়া কমানোর লক্ষ্যে উপবৃত্তি প্রদান ও মেয়েদের অবৈতনিক পড়াশুনার সযোগ দেওয়া হয়েছে।
বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন , দেশ এখন স্বয়ংসম্পূর্ণ । আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে স'ল জয়, সীমানা চুক্তি হওয়ায় দেশ বিশ্বের দরবারে ধাপ এগিয়ে গেছে।
আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মান করছি।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করণ প্রসঙ্গে আবদুল হামিদ বলেন , আমি রাষ্ট্র প্রধান, আমি সরকারের কেউ না। অতএব কোন কিছু চাইতে হলে সরকারের লোকের কাছে চাইতে হবে। তবে আমার কোন সহযোগিতা লাগলে আমি করব।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর ময়মনসিংহের এ কৃতি সন্তান বলেন, আমার মেয়ের জামাই বাড়ি জামালপুরে। সচরাচর বেড়াই বাড়িতে আসা হয়না আমার। তাই মির্জা আজম এ সুযোগ তৈরি করে দেওয়ায় তাকে ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এসময় উপসি'ত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক চেীধুরী, উক্ত কলেজের অধ্যক্ষ মোস্তাকিম বিল্লাহ ফারুকী প্রমুখ।