রবি’র ক্রেজি রিচার্জ ক্যাম্পেইন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  গ্রাহকদের জন্য মাত্র ৩৪ টাকা রিচার্জে সিম্ফনি বিএল ৬৫ জেতার সুযোগ এনেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। দেশে মোবাইল ফোন গ্রাহকদের জন্য রিচার্জের মাধ্যমে প্রথম এ ধরণের সুযোগ আনল রবি।
 
প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিটে ৩৪ টাকা রিচার্জকারী প্রথম ১২ জন গ্রাহক একটি করে হ্যান্ডসেট জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন বিজয়ী হবেন মোট ১ হাজার ৮ জন। তবে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে না।
 
গ্রাহকরা ৩৪ টাকা রিচার্জ করার ৩ ঘণ্টার মধ্যে ৭৭৭৭ থেকে পাঠানো একটি এসএমএস’এর মাধ্যমে তাদের রিচার্জের অবস্থান ও সময় জানানো হবে। এরপর ১২১২ নম্বর থেকে ভয়েস কল করে পছন্দমত রবি সেবা কেন্দ্র থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হবে বিজয়ীদের।
 
হ্যান্ডসেটটি গ্রহণ করতে জাতীয় পরিচয়পত্র অথবা ফটো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন), সম্প্রতি তোলা পাসর্পোট সাইজ রঙিন ছবি, সিম নিবন্ধনের ফরম (যদি থাকে) এবং সিমটি সাথে নিয়ে রবি সেবা কেন্দ্রে যেতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান