শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে : ইউজিসি চেয়ারম্যান

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, 'বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রের যেকোন প্রকল্পের জন্য বাজেট বরাদ্দেও আগ্রহী।' প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকল্পের বাস্তবায়নে সরকারের বিধিবিধান মেনে কাজ করতে হবে।
 
আজ ইউজিসি অডিটোরিয়ামে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিমনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নাছিমা রহমান প্রমুখ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খালেদা একরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারাজানা ইসলামসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান