মহান একুশ পালনে ঢাবি'র নানা কর্মসূচি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রাচার অনুযায়ী একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীমূল প্রস্তুত করা হয়েছে।মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটি দিবসটি সুষ্ঠুভাবে পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
 
ইতোমধ্যেই এবারের মহান একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা ও সতর্কতার সাথে ভাবগাম্ভীর্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণœ রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সকল কর্মসূচির সফল বাস্তবায়নে উপাচার্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্যোগে দু’জন ভাষা সংগ্রামিকে সম্মাননা প্রদান করার মধ্যদিয়ে গতকাল শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি। 
 
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: ২১ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা ৩০মিনিটে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরি আজিমপুর কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। বাদ জোহর অমর একুশে হলে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ^বিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা করা হবে। সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে পরিবেশিত হবে ভাষা ও দেশের গান। এতে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। 
 
ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্যোগে আয়োজিত ভাষা আন্দোলনভিত্তিক স্মৃতিচারণ, পুস্তক, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যগণ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অফিসার ও কর্মচারীগণের একটি প্রভাতফেরি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে।
 
অমর একুশের এই যৌথ মৌনমিছিলে অংশগ্রহণের জন্য সিনেট ও সিন্ডিকেট সদস্যগণ, সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অফিসার ও কর্মচারীগণকে ২১শে ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৬ টার পূর্বে কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার সম্মুখে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। খবর - বাসস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান