সেবা ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বিভিন্ন মামলার আসামি ছিলেন তিনি।
সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরে নৌবন্দর এলাকায় গোলাগুলি এ ঘটনা ঘটে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
নিহত জুয়েলের (৩৫) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে টঙ্গী থানায় মামলা রয়েছে। তিনি নিজের স্ত্রীর চোখ উপড়ে নিয়েছিলেন বলেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
জানা গেছে, রাতে আরিচপুরে অভিযানে যায় র্যাব। সেখানে দুবৃত্তরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জুয়েলের লাশ পাওয়া যায় বলে র্যাব জানিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।