ফেসবুকে চালু হলো ‘রিঅ্যাকশনস’ বাটন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বিশ্বজুড়ে নতুন অপশন চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার রাতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের পেজে এই তথ্য জানিয়েছেন। নতুন এই অপশনটির নাম দেয়া হয়েছে ‘রিঅ্যাকশনস’।
 
মার্ক জাকারবার্গ লিখেছেন, আজকে আমরা বিশ্বজুড়ে আমাদের রিঅ্যাকশন্স চালু করলাম। নতুন লাইক বাটন, যার মাধ্যমে মনের বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে।
 
তিনি লিখেছেন, ফেসবুকে সব সময় আমরা সুখের অনুভূতি প্রকাশ করতে চাই না। মাঝে মাঝে আমরা দুঃখ ও হতাশাও প্রকাশ করতে চাই না। আর এই কারণেই ব্যবহারকারীরা অনেক দিন ধরেই আমাদের কমিউনিটিতে ডিজলাইক বাটনের কথা বলে আসছিলেন।  শুধু সুখ আর দুঃখ ছাড়াও নানা রকমের অনুভূতি মানুষ প্রকাশ করতে চায়।
 
জাকারবার্গ লিখেছেন, আমি ও আমার টিম অনেক দিন ধরেই এই অনুভূতি প্রকাশের সঠিক ও সহজ উপায় নিয়ে ভাবছিলাম। আমার লক্ষ্য ছিল, ব্যাপারটা লাইক বাটনের মতো সহজ ও সরল করা। আর এর ফলে আমরা তৈরি করেছি এমন সব রিঅ্যাকশন্স, যা মানুষের ভালোবাসা, হাসি, চমক, দুঃখ ও রাগের অনুভূতি প্রকাশে সাহায্য করবে।
 
এখন পর্যন্ত ভালোবাসার অনুভূতিটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান