নীলফামারীতে বিএনপির ৩৫ নেতা-কর্মী জেলহাজতে

Unknown
সেবা ডেস্ক:  স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও হত্যা মামলার চার্জসিটভুক্ত বিএনপির ৩৫ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
সোমবার দুপুরে নীলফামারী সদর আদালতে হাজির হয়ে লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সকিমুদ্দীন মেম্বারসহ ৩৫ নেতা-কর্মী জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মো. সামিউল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় রবিবার নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খায়রুল আনাম ও জেলা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেকসহ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানো হয়।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার রামগঞ্জ হাটে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলার ঘটনায় চারজন দলীয় নেতা-কর্মীসহ পাঁচজন নিহত হন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান