মা হতে চান ক্যাটরিনা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দিন তার মটেও ভালো যাচ্ছে না। কিছুদিন আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। এদিকে মুক্তি পেয়েছে ফিতুর তাতেও সাফল্যের মুখ দেখতে পাননি। কিন্তু এসবে মোটেও ভেঙে পড়েননি ক্যাটরিনা কাইফ। হঠাৎ করে তিনি বলে বসলেন তিনি নাকি মা হতে চান।
 
সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে তারই যেন ইঙ্গিত দিলেন। জানিয়েছেন, তিনি চান তার সন্তান থাকুক। আরও বলেছেন, তারা ছয় ভাইবোন। তাই বাড়িতে সবসময় হৈ হুল্লোড় লেগেই থাকত। তারা বোনরা এতটাই একসঙ্গে সময় কাটাতেন যে বন্ধুর কোনও দরকারই হয়নি ক্যাটের। সেই সূত্র ধরেই সন্তানের কথা বলেন ক্যাট। জানান, তিনি সবসময়েই বন্ধুদের সঙ্গে, সন্তানদের সঙ্গে, পৌত্র পৌত্রীদের সঙ্গে থাকতে ভালোবাসেন। সেভাবেই থাকতে চান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান