দ্বিতীয় দফায় পৌর নির্বাচনের ভোট ২০ মার্চ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দ্বিতীয় দফায় ১০ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।
 
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।
 
এবার রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হচ্ছে।
 
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান