ডা, জি এম ক্যাপ্টেনঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলা আওয়ামী যুবলীগের এি-বার্ষিক কাউন্সিল আনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকালে সম্মেলন উদ্বোধন করেন উদ্ধোধক সদর উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব হারুনার রশিদ ছুটু। যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে আনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বিশেষ আতিথি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান,জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, পাছগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পাছগাছি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন ব্যাপারী, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ গফুর, প্রধান বক্তা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মামুন সেলিম, অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রব সরকার রাজু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তৈমুর রহমান মাসুদ, পৌর যুবলীগের আহবায়ক আব্দুস সামাদ বাবু, জনি শেখ, যাত্রাপুর ইউনিয়ন আর ডি আর এস ফেডারেশনের চেয়ারম্যান আঃ জব্বার, সাখোয়াত হোসেন,জেলা,পৌর,সদর,ইউনিয়নের যুবলীগ ও ছাএলীগ নেতা কর্মিরা উপসি'ত ছিলেন । পরে দ্বিতীয় অধিবেশনে তানজিমুল ইসলাম তানজিকে সভাপতি,সোহরাব হোসেনকে সাধারন সম্পাদক ও আশরাফুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদে যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষনা করা হয়। সভায় বক্তরা বলেন আগামী ইউপি নর্বাচনে নৌকা প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানো এবং বিএনপি-জামায়াত ও হেফাজতের অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগনকে সচেতন করার আহবান জানান হয়।