বিডিআর বিদ্রোহের সঙ্গে পিতার সম্পৃক্ততা

Unknown
সেবা ডেস্ক:  বিডিআর বিদ্রোহের সঙ্গে পিতার সম্পৃক্ততা থাকার অপরাধে পুত্রকে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে।
সূত্র জানায়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আকাশ কুমার বিশ্বাসকে ৪ ফেব্রুয়ারী ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়। আকাশের পিতা ২৪ বিজিবির সিপাহী (৫৯৪০৬) বাবু কুমার বিশ্বাস বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অপরাধে চাকুরীচ্যুত হয়। এ ঘটনায় তার ছেলেকে কোন কারণ ছাড়াই ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়।
এ ব্যাপারে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশক্রমে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত সদস্যদের সন্তানদের বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদানের নির্দেশ প্রদান করেছেন। নির্দেশ মোতাবেক আমরা ওই ছাত্রকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান