নতুন প্রজন্মই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবে : শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাই হচ্ছে শক্তি। বাংলাদেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শিক্ষা। আমাদের নতুন প্রজন্ম নিজেদের চিন্তা, শক্তি, জ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশেকে দ্রুত বিশ্বের দরবারে উচ্চ মর্যাদায় নিয়ে যাবে। নতুন প্রজন্মই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবে।
 
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্প্রিং টার্ম ২০১৬-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন ড্রোন, ভোটিং মেশিন, সাবমেরিনসহ বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে। আধুনিক জ্ঞান-প্রযুক্তির কারণে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
 
শিক্ষামন্ত্রী আরো বলেন, পাকিস্তানের ঘাতক দালালরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতার মূল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শকে হত্যা করে অন্য পথে নিয়ে যায়। স্বাধীনতার পরাজিত শত্রুরা আজও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
 
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও ডাইরেক্টর (ফাইন্যান্স) ও ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, শাবি প্রবির ট্রেজারার প্রফেসর ইলিয়াস উদ্দিন বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাফাদার।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান