বকশীগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল রিকশা চালকের

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সার বোঝাই ট্রাক উল্টে আবদুস সালাম (৪০) নামে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন।
সোমবার বিকাল চারটার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ি থেকে একটি সার বোঝাই ট্রাক বকশীগঞ্জে আসার পথে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের সামনে অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি সার সহ একটি রিকশার উপর উল্টে পড়ে গেলে ঘটনাস'লেই রিকশা চালক আবদুস সালামের মৃত্যু হয়।
এঘটনায় মালেক মিয়া (৩৫) এক ব্যক্তি আহত হয়।  ট্রাক চালক মুন্না মিয়া (৩০)কে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, এঘটনায় মামলা দায়ের করা হবে।
  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান