'জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদদাতা কেউ আর ক্ষমতায় আসতে পারবে না'

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদদাতা কেউ আর ক্ষমতায় আসতে পারবে না। 
 
তিনি বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যেভাবে মানুষকে পুড়িয়ে মেরেছে দেশের মানুষ আর তাদের ভোট দেবে না। এদের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২৩তম দিনে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সরকারি দলের অধ্যাপক মো. আলী আশরাফ, মাহবুব-উল-আলম হানিফ, হাছান মাহমুদ, আবদুল মান্নান, মনিরুল ইসলাম, জাতীয় পার্টির ফখরুল ইমাম ও সৈয়দ আবু হোসেন আলোচনায় অংশ নেন।
 
আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ২০১৫ সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘বিজয়ীর বেশে ঘরে ফিরে যাবেন। কিন্তু তিনি ঘরে ফিরে গেছেন পরাজিত সৈনিকের মতো।’ তিনি ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের নৃশংসতায় যারা নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান। 
 
মন্ত্রী আরও বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তারা কখনো খুনিদের ক্ষমা করতে পারবে না। তাই প্রধানমন্ত্রী তাদের হৃদয়ের আকুতি বুঝতে পেরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছেন। কাদের মোল্লা, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদসহ অনেকের রায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। পাকিস্তান এই বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান