এপ্রিলের মধ্যেই প্রীতি বিয়ে করছেন!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সব আলোচনা-সমালোচনা শেষ। অবশেষে একাকিত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রীতি জিনতা। প্রীতি তার দীর্ঘদিনের বন্ধু জিনি গুডিনাফকেই বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। তারা অনেক আগে থেকেই পূর্ব পরিচিত। আর ঘোরাঘুরি না করে এপ্রিলের মধ্যে তারা বিয়ে করবেন। 
প্রীতির হুবু স্বামী জিনি গুডিনাফ হলেন আমেরিকার লস এ্যাঞ্জেলেসের বাসিন্দা। তিনি ইএসএডিই খেকে এমবিএ করেছেন। ইউএসি মার্শাল বিসনেস স্কুল থেকে আইনে ডিগ্রী নিয়েছেন। তিনি একটি প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট পদেও আছেন।
 
প্রীতির এক ঘনিষ্ট আত্নীয় জানিয়েছেন, তারা আমেরিকাতেই বিয়ে করবেন। বিয়ের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। তবে তারা বিয়ে করছেন কথাটি সত্য। মার্চ অথবা এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিকতা সারবেন। খুব অল্প কয়েক জন বন্ধু এবং আত্মীয়স্বজন নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চান প্রীতি।
 
ঐ আত্নীয় আরও জানিয়েছেন, আমেরিকাতে বিয়ের পর মুম্বায়তে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করবে। সেখানে অভিনেত্রীর খুব কাছের বন্ধুরা দাওয়াত পাবেন। বলিউডের সেলেব্রেটিরাও পাচ্ছেন প্রীতির বিয়ে পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার সুযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান