আইনি জটিলতায় প্রিয়াংকা চোপড়া

Unknown
সেবা ডেস্ক:  প্রিয়াংকা চোপড়া এই মুহূর্তে বলিউডের সেরাদের তালিকায় উপর দিকে রয়েছেন। সুনাম কুড়িয়েছেন বিদেশের বিনোদন জগতেও। ক্যারিয়ারের এই অবস্থায় এবার আইনি ঝামেলায় পড়েছেন এই নায়িকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
প্রিয়াংকা এবং তার প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তালিন্দার সিংহ রাঠৌর নামে এক পাঞ্জাবি ছবির প্রযোজক। তার অভিযোগ, নায়িকার প্রোডাকশন হাউস নিজেদের পরবর্তী ছবির জন্য তার একটি ছবির নাম নকল করেছে।
 
সূত্রের খবরে প্রকাশ, তালিন্দারের প্রযোজনায় ‘এক ওঙ্কার’ নামে একটি পঞ্জাবি ছবি কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। ঠিক এমন সময় তিনি শোনেন, ওই একই নামে ছবি করার পরিকল্পনা করছে প্রিয়াংকার প্রোডাকশন হাউস। তাতেই বেজায় চটেছেন প্রযোজক, মামলা ঠুকে দিয়েছেন নায়িকার টিমের নামে!
 
বৃহস্পতিবার আদালতে ডাক পড়েছিল প্রিয়াংকার। আপাতত হলিউড নিয়ে ব্যস্ত তিনি। কোথায় সেদিকে মন দেবেন, তা না যতসব উটকো ঝামেলায় জড়াতে হচ্ছে তাকে। এর আগেও নিজের প্রপার্টি অন্য কাউকে ভাড়া দিয়ে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগের মুখে পড়তে হয়েছিল প্রিয়াংকাকে। একেই বলে সাফল্যের উল্টো পিঠের অন্ধকার!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান