জঙ্গিবাদে জড়িতরা সভ্যতার শত্রু : তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্যোগকালে বেতারই শক্তিশালী গণমাধ্যম। যখন বেতার মানুষের পাশে থাকে তখন মানুষ দুর্যোগ থেকে রক্ষা পায়।
 
শনিবার বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস ও বেতার শ্রোতা ক্লাব সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
জঙ্গিবাদের উৎপাত  বেড়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা সভ্যতার শত্রু। তারা দেশ, মানবিকতা ও বিশ্বের শত্রু। এই জঙ্গিবাদ বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছে।
 
তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আইলা, সিডর ও জলোচ্ছ্বাসের আগাম তথ্য দিয়ে কমিউনিটি রেডিও চমৎকার কাজ করেছে। কমিউনিটি রেডিওর চমৎকার কাজ ও বাংলাদেশ বেতারের চব্বিশ ঘণ্টার সম্প্রচারের কারণে বহু মানুষের জীবন বেঁচেছে এবং অনেক ধন সম্পদ রক্ষা পেয়েছে।
 
হাসানুল হক ইনু বলেন, প্রান্তিক মানুষের কথা বলা, নারী শিশু ও আদিবাসী  গোষ্ঠীকে  রেডিওর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ধরে রাখাটা এখন বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোবাকেলায় বাংলাদেশ বেতারকে আরো যুগোপযোগী অনুষ্ঠান করারও পরামর্শ দেন তিনি।
 
বাংলাদেশ বেতারের মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতউল্লাহ, অতিরিক্ত তথ্য সচিব এএসএম মাহবুবুল আলম, মধুমতি শ্রোতা ক্লাবের সভাপতি এমদাদুল হক ও কুমিল্লার বাধন শ্রোতা ক্লাবের সভাপতি সোহাগ গাজী প্রমুখ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান