বিএনপি-জামায়াত দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল'

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'বিএনপি-জামায়াত গত বছরের শুরুর দিকে দেশে অরাজকতা সৃষ্টি করে গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করে দেশে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল।'
 
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সোমবার ২৬তম দিনে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, তারা পাকিস্তানের দোসর হিসেবে এদেশে পাকিস্তানী ভাবধারার সরকার প্রতিষ্ঠার পাঁয়তারা করছে। আন্দোলনের নামে এরা স্কুল ভবন পুড়িয়ে দিয়েছিল। গত বছর তারা প্রায় ৩ কোটি বই পুড়িয়ে দিয়েছিল।
 
শিল্পমন্ত্রী বলেন, এরা একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে যেভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তেমনিভাবে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করে। এরা পাকিস্তানী কায়দায় আন্দোলনের নামে পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়েছে।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করে মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুকে হত্যার পর এই চুক্তি আর বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে দেশের কোন স্থল সীমানা বা সমুদ্র সীমানা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের ফলে বাংলাদেশ স্থল সীমানা পেয়েছে এবং মায়ানমার ও ভারতের সাথে আইনী লড়াইয়ের মাধ্যমে সমুদ্রসীমানা পেয়েছে তিনি উল্লেখ করেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান