বকশীগঞ্জে ইসলামী ব্যাংকের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 

জামালপুরের বকশীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ  লিমিটেডের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের হাজী সোনা উল্লাহ ম্যানশনে অবসি'ত ইসলামী ব্যাংকে বিভিন্ন সুধীজন, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও ব্যাংকের গ্রাহকরা উপসি'ত ছিলেন।
বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে আসলে ব্যাংকের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উক্ত আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বকশীগঞ্জ শাখার ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন  খান, সাবেক অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আফসার আলী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ব্যবসায়ী গোলাম মোস্তফা ও ব্যবসায়ী হাবিবুর রহমান , আলহাজ্ব ফজলুল হক ক্যাডেট একাডেমির অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ব্যাংকের সাফল্য কামণা করে দোয়া অনুষ্ঠিত হয়। মাওলানা আবদুল হালিম মোনাজাত পরিচালনা করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান