বেশি আনন্দ হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বেশি আনন্দের মুহূর্তগুলো বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরির পাশাপাশি মানুষের হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে সুইজারল্যান্ডের একটি গবেষণা বলছে। এ সময় হার্টের একটি অংশ অতিরিক্ত প্রসারিত হয়, ফলে সেটি বাড়তি চাপ তৈরি করে।
 
দি ইউনিভার্সিটি হসপিটাল জুরিখের গবেষণায় বেরিয়ে এসেছে, অতিরিক্ত রাগ বা ভয়ের অনুভূতিও একই রকম সমস্যা তৈরি করতে পারে। তবে প্রতি কুড়ি জনের অন্তত একজন অতিরিক্ত আনন্দের খবরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন, বলছেন গবেষকরা। যদিও এ ধরণের সমস্যা সাময়িক, কিছুক্ষণ পরেই আবার মানুষজন ভালো বোধ করতে পারেন।
 
১৭৫০ জনের উপর ওই গবেষণাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ হৃদপিণ্ডজনিত জটিলতা যে সময় তৈরি হয়, তার মধ্যে রয়েছে জন্মদিনের অনুষ্ঠান, ছেলের বিয়ে, পাঁচ দশক পরে কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা, দাদি হওয়ার খবর, প্রিয় দলের জয়, ক্যাসিনোর জ্যাকপট জয় ইত্যাদি। বিবিসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান