জামালপুরে এলজিএসপি’র কর্মশালা

G M Fatiul Hafiz Babu

  কাফি পারভেজ জামালপুর:

ইউনিয়ন পরিষদের সক্ষমতা গড়ে তোলা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০০৬ সাল থেকে জামালপুরে বাস্তবায়নাধীন দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২)’র উপর মঙ্গলবার দিনব্যাপী এক কর্মশালা জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচনায় অংশ নেন. অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ড. রফিকুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার ইউসুফ, জেলা যুব উন্নয়নের উপ পরিচালক ফারজানা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, দৈনিক পল্লীর আলো’র প্রধান বার্তা সম্পাদক মোস্তফা মনজু, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ও রাঙাপলাশ পত্রিকার সম্পাদক কাফি পারভেজ, বিশাল পৃথিবীর সম্পাদক আনিসুর রহমান লুলু, পায়াক্‌ট প্রতিনিধি আব্দুল হাই, এলজিএসপি’র ডিএফ হাবিবুর রহমান প্রমুখ।

কর্মশালায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সদস্য, সাংবাদিক,  শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান