পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পাকিস্তানের লাহোরের পার্কে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে আজ পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, আমরা কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখের সময়ে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে রয়েছি।
 বাংলাদেশের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সন্ত্রাসী হামলায় বিপুল সংখ্যক নিরীহ লোকের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে গভীর শোক প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান