স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠকে খালেদা জিয়া

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দলের ষষ্ঠ কাউন্সিল আয়োজনের একদিন আগে এর সর্বশেষ অগ্রগতি, কর্মকাণ্ড এবং গঠনতন্ত্র সংশোধন বিষয়ে আলোচনা করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বৃহস্পতিবার রাত  ৯টা ২৫ মিনিটে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
 
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান উপস্থিত রয়েছেন।
 
এর আগে স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল ১০ ফেব্রুয়ারি। প্রায় ছয় বছর পর আগামী ১৯ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কাউন্সিল উদ্বোধন করবেন খালেদা জিয়া।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান