সেবা ডেস্ক: ডাঃ জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ কুড়িগ্রাম রাজারহাট উপজেলার চাকিরপাশার ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সত্যিকারের জনসেবক জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি। কাজ করার ইচ্ছে, সুপ্ত মানষিকতা থাকলে কেউ কখনো পিছিয়ে যায় না। যার উকৃষ্ট উদাহরন চাকিরপাশার ইউনিয়ন পরিষদেও সফল চেয়ারম্যান সত্যিকারের জনসেবক জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি। তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় চেয়ারম্যান নির্বাচিত হবার পর ইউনিয়নের সাধারন মানুষজনকে তাদের প্রত্যশিত নাগরিক সেবা দেওয়ার মাধ্যমে খুব অল্প সময়েই সফল চেয়ারম্যান হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তার সময়ে তৃর্ণমূল পর্যায়ে সার্বিক উন্নয়নের অবকাঠামো নির্মান, স্থানীয় সম্পদেও সুষ্ঠ ব্যবহার ও উন্নয়ন নিশ্চিত করন এবং সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন সহ ইউনিয়ন পরিষদেও মৌলিক দায়িত্ব সফলতার সাথে তিনি তার কর্মদক্ষতার বাস্তবায়িত করেছেন। এছাড়াও আইন শৃংখলা রক্ষা, গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জন্ম মৃত্যুর নিবন্ধন, বিভিন্ন সনদ প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ নানা বিধ সেবা মূলক কর্মকান্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি দক্ষতার সাথে বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের ঘোষিত একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নে কাজ করে চলেছেন। যার ফলে জেলা আওয়ামী লীঘ থেকে প্রার্থী বাছায়ে আবারো তৃনমূল নেতা কমীদের সমর্থনে নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় চাকির পাশার ইউনিয়নে নৌকার পালে হাওয়া বইছে সাধারন ভোটারদের মাঝে।