ঢাকা মাতাতে ৩০ মার্চ আসছেন মোনালি ঠাকুর

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঢাকা মাতাতে ৩০ মার্চ আসছেন হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর। ইন্টিড্রেটেড ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকার উন্মুক্ত মঞ্চে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য গাইবেন তিনি।
 
অনুষ্ঠানের আয়োজনের সমন্বয়ক 'পেজ থ্রি' জানিয়েছে, তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রয় চলছে। বিস্তারিত কিছুদিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
 
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর 'ইন্ডিয়ান আইডল' প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গাওয়ার পর ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পান। তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে ‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি।
 
কলকাতায় ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) শীর্ষক গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে। শুধু শিল্পী নন, অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত। মোনালি ঠাকুর বলিউডের ‘লক্ষ্মী’ শিরোনামের একটি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান