অনুমোদনবিহীন ওষুধ রাখায় সোয়া লাখ টাকা জরিমানা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ওষুধ রাখার দায়ে চারটি ওষুধের দোকানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে। 
 
সোমবার সকালে পুলিশের ৭ম এপিবিএনের সিনিয়র এএসপি সিরাজুল হুদা ও পরিদর্শক নাসির উদ্দিন মৃধা এই অভিযানে নেতৃত্ব দেন।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারিয়া পেরেরা জানান, আকিব উদ্দিন মার্কেটের সাত্তার ফার্মেসী, মা মেডিসিন কর্নার, সুলতান আরা ফার্মেসী ও আলিফ নোভাসান কর্ণার দোকানে অনুমোদনবিহীন বিপুল পরিমান ওষুধ বিক্রি করা হয়। দোকানের বিক্রেতারা এ ওষুধের বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ঐ চারটি দোকানকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান