'যারা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলে তারা ইসলামের শত্রু'

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  'ইসলাম ধর্ম কখনই জঙ্গীবাদকে সমর্থন করে না। আর যারা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলে তারা ইসলাম তথা মানবতার শত্রু।' পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরীফে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই কথা বলেন।
 
শিল্পমন্ত্রী আরও বলেন, 'জাতির জনক একজন খাঁটি মুসলমান ছিলেন বলে কোন প্রকার প্রচারণা ছাড়াই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন, কাকরাইল মসজিদ নির্মাণ করেছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সে পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।'
 
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের জন্য দোয়া কামনা করে বলেন, 'এই লাখ লাখ মানুষের দোয়ায় ইনশাল্লাাহ মসজিদ তৈরীর পরিকল্পনা বাস্তবায়িত হবে।' মোনাজাতের আগে বক্তব্য দেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ ও একেএমএ আউয়াল। মোনাজাত পরিচালনা করেন ছারছিনার বর্তমান পীর শাহ মোঃ মোহেবুল্লাহ। খবর- বাসস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান