রাতের আঁধারে আসামীকে ছেড়ে দিল শ্রীবরদী থানা পুলিশ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  ফরিদ আহম্মেদ রুবেল

রাতের আাঁধারে প্রতারক চক্রের আটককৃত এক আসামীকে ছেড়ে দিয়েছে শ্রীবরদী থানা পুলিশ। এনিয়ে শ্রীবরদী পৌর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভেলুয়া বাজার থেকে সিনজেনটা বাংলাদেশ লিঃ এর কীট নাশক ভিরতাকো হুবুহু নকল করে বিক্রির সময় দোকানী ফরিদ উদ্দিন ১৭ প্যাকেট নকল ভিরতাকো সহ মমিন (২৬) কে আটক করে। আটককৃত আসামী বকশিগঞ্জ উপজেলার আলীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। এসময় জনতার চাপে পড়ে প্রতারক মমিন তার সহযোগি একই উপজেলার জানকিপাড়া গ্রামের মহিজল হকের ছেলে মনির হোসেন (২৫) কে মোবাইল ফোনে ডেকে আনে। পরে স'ানীয় জনতা শ্রীবরদী থানা পুলিশকে খবর দিলে এস আই আনোয়ার হোসেন ঘটনাস'লে গিয়ে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। এনিয়ে সিনজেনটা বাংলাদেশ লিঃ এর শ্রীবরদী পরিবেশক এস এম আকাশ লিখন বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে অদৃশ্য কারণে রাতের আঁধারে শ্রীবরদী থানার কর্তব্যরত কর্মকর্তা মনিরকে ছেড়ে দিয়ে মমিনকে আসামী করে রোববার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিয়ে পৌর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, আমি পারিবারিক কাজে ঢাকায় এসেছি। বিষয়টি আমি কিছুই জানি না। তবে ছেড়ে দিলে দুজনকেই ছেড়ে দিতে হবে। এনিয়ে এস. আই. আনোয়ারের সাথে কথা হলে তিনি বলেন, বাদী মমিনের নামে মামলা দিয়েছে। তাই মনিরকে ছেড়ে দিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান