সন্ত্রাস-জঙ্গিবাদ বিষয়ক আওয়ামী লীগের সেমিনার আজ শনিবার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সাম্প্রদায়িকতা, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষক এক সেমিনার আজ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
 
সেমিনারে অতিথি হিসেবে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করবেন প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এছাড়াও অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুনর রশীদ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান