দক্ষিণ সুদানে শ্বাস রোধ করে ৬০ জনকে হত্যা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জাহাজের একটি কন্টেইনারে ঢুকিয়ে শ্বাসরোধ করে ৬০ জনের বেশি লোককে নির্মমভাবে হত্যা করেছে দক্ষিণ সুদানের সামরিক বাহিনী। 'প্রমাণ' থাকার কথা উল্লেখ করে একটি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। অ্যামনেস্টি জানায়, পরে এসব লাশ ইউনিটি স্টেটের লিয়ার টাউনে একটি মাঠে ফেলে দেয়া হয়।
 
এদিকে পৃথক এক প্রতিবেদনে জাতিসংঘও বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা ও নারীদের ধর্ষণের জন্য দক্ষিণ সুদানের সৈন্যদের দায়ী করে। সরাকারি বাহিনীর বীভৎস লুটপাট ও ধর্ষণের বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। তবে সরকার তার দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে তোলা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকরা জানান, তারা বিভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে। গত অক্টোবরে সেখানে এ নির্মম ঘটনা ঘটানো হয়।
 
অ্যামনেস্টির লমা ফকিহ বলেন, জনগণকে যাদের নিরাপত্তা দেয়ার কথা দক্ষিণ সুদানের সেই সরকারি বাহিনীর হাতে ধীরে ধীরে দম বন্ধ হয়ে ৬০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। সূত্র: এএফপি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান