চুলের যত্নে ঘরে তৈরি কন্ডিশনিং প্যাক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  কন্ডিশনার চুলকে নরম ও মসৃণ করে। তবে বাজারের কন্ডিশনার আমরা সাধারণত চুলে শ্যাম্পু করার পর ব্যবহার করি। এতে চুল নরম হলেও চুলের কোনো উপকার হয় না। এ ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কন্ডিশনিং প্যাক ব্যবহার করতে পারেন। এগুলো চুলের রুক্ষতা ও শুষ্ক ভাব দূর করে চুলকে নরম ও স্বাস্থ্যোজ্জ্বল করবে।
 
চুলের যত্নে কোন কোন কন্ডিশনিং প্যাক ব্যবহার করবেন তার একটি তালিকা দেয়া গেল।-
 
টকদইয়ের প্যাক
টকদই চুলের জন্য খুবই উপকারী। টকদই পুরো মাথায় ও চুলে মেখে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এবার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এতে চুল নরম ও ঝলমলে হবে।
 
কলা ও দুধের প্যাক
একটি কলা চটকে নিয়ে এর সঙ্গে দুধ মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নরম ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য এই প্যাক খুবই উপকারী।
 
মধু ও অলিভ অয়েলের প্যাক
তিন টেবিল চামচ মধুর সঙ্গে তিন টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে ও মাথার তালুতে ভালো করে লাগান। হালকা ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করুন। এতে চুল নরম হবে।
 
নারকেল তেল ও অলিভ অয়েল প্যাক
চুলের শুষ্কতা কমাতে তিন টেবিল চামচ নারকেল তেল ও তিন টেবিল চামচ অলিভ অয়েল এক সঙ্গে মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। এবার পুরো চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
 
মধু ও কলার প্যাক
চুলের রুক্ষতা দূর করতে চার টেবিল চামচ মধুর সঙ্গে একটি কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন। এবার চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
অ্যাভোকাডো ও ডিম
অ্যাভোকাডো চটকে নিয়ে এর সঙ্গে ডিম মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এবার শ্যাম্পু করুন। এই ‌প্যাক চুল নরম ও মসৃণ করতে সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান