রাগে অগ্নিশর্মা কঙ্গনা, ভয়ে তটস্থ শুটিং ইউনিট

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাবা-মা ছিলেন বেজায় রাগী। দাদা ছিলেন সেনা সদস্য। সুতরাং কঙ্গনা রনৌত ঝাঁজি মেজাজেরই হবেন, এ তো জানা কথাই। আর তা জানেন বলিউড পাড়ার সকলেই। তাই বলে কাজের জায়গায়ও মেজাজ হারিয়ে সকলকে তটস্থ করে দেবেন, সেটা হয়ত ভাবেনি কেউ কখনো! যদিও তাই ঘটল এক বিজ্ঞাপনের শুটিংয়ে।
 
এমিরেটস ২৪৭ ডটকমের এক খবরে বলা হয়েছে, এক বিজ্ঞাপনের শুটিংয়ে ভ্যানিটি ভ্যানের এক সদস্যের সঙ্গে জোর ঝগড়া করলেন কঙ্গনা। কারণ, এই সদস্য কঙ্গনাকে ‘বডি ডাবল’ ব্যবহার করতে বলেছিলেন। অভিনেতা বা অভিনেত্রীর হয়ে ঝুঁকিপূর্ণ কোনো দৃশ্য অপর কেউ অভিনয় করে দেয়াকে বডি ডাবল বলে।
 
সূত্রের খবরে আরও বলা হয়েছে। এই ঘটনার এক ভিডিও অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়ার কিছুক্ষণের মাথায় তা ভাইরাল হয়ে যায়।
 
তোড়াই কেয়ার ভাবসাব নিয়ে চলাফেরা করেন কঙ্গনা। নিরাপত্তা নিয়ে তার কোনো ছুৎমার্গ নেই। তাই ‘বডি ডাবল’ ব্যবহারের প্রস্তাবে রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি। পরে অবশ্য কঙ্গনার অবস্থান সকলে বুঝতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান