সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের আদালতে সৃষ্টিকর্তার উপস্থিতিকে স্বীকৃতি দেওয়া না হলেও ভারতীয়রা সেটি থেকে ভিন্ন। তারা দেব-দেবীদের একটি সত্ত্বা হিসেবে বিবেচনা করে থাকে। তাই আইনগতভাবে আদালতে দেবতার উপস্থিতি নিশ্চিত করতে কখনোবা সমন জারি করা হয়ে থাকে। মামলাও হয়। আর এভাবেই আদালত অব্দি গড়ায় দেবতাদের ঘটনা।
কয়েক বছর আগে এক আমেরিকান সিনেটর সৃষ্টিকর্তার ‘মৃত্যু, ধ্বংস এবং সন্ত্রাসীমূলক’ কাজকে ‘ক্ষতিকর কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানান। কিন্তু বৈধ কাগজপত্র জমা দিতে না পারা এবং সৃষ্টিকর্তার যথাযথ ঠিকানা না থাকায় মামলাটি বাতিল করে দেন বিচারক।
তবে ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এখানে ধর্মপ্রাণ হিন্দুদের সাথে দেব-দেবীর আত্মিক সম্পর্ক রয়েছে। দেশের বিচার ব্যবস্থাও এসব দেব-দেবীকে বৈধ সত্তা হিসেবে মনে করে। ফলে তাদেরকে আদালতে হাজির হতে কোন বাধা নেই।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।