সেবা ডেস্ক: আইফোনের চাহিদা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আইফোন কিনতে শো-রুমের সামনে দাঙ্গা লেগে যাওয়া, কিডনি বিক্রি করার ঘটনাও ঘটেছে। আর এর সবই হয়েছে উদীয়মান অর্থনীতির দেশ চীনে। দেশটিতেও আইফোনকে কেন্দ্র করে আরেকটি অভিনব ঘটনা ঘটে। আর তা হল নিজের সন্তান বিক্রি করে দেয়া!
চীনা এক দম্পতির কাছে নিজের সন্তানের চেয়েও যেন আইফোন বেশি প্রিয়। সেজন্য তারা আইফোন কিনতে বছর খানেক আগে তাদের কন্যাশিশুকে বিক্রি করেন। আর এই ঘটনা সম্প্রতি আদালতে প্রমাণিত হওয়ায় ওই দম্পতির একজনের তিন বছরের জেল এবং অপর জনের দেড় বছরের কারাদণ্ড হয়েছে। সূত্র- দ্যা ইন্ডিপেনডেন্ট।
ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ানের টংগান শহরে। আইফোন এবং মোটর বাইক কেনার জন্য ১৯ বছর বয়সী এক যুগল তাদের ১৮ দিন বয়সী শিশুকে ২৩০০০ ইয়েনে বিক্রি করেন।
ওই যুগলের একজনের নাম ‘এ দুয়ান’ এবং অপরজনের নাম ‘জিয়াও মেই’। জিয়াও মেই একটি ইন্টারনেট ক্যাফে’তে পার্ট-টাইম চাকরি করেন যেখানে এ দুয়ান সময় কাটাতে যান। প্রায় প্রতিদিনের দেখাসাক্ষাতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পরে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।